সভাপতির বাণী

সভাপতির বাণী,
শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুশিক্ষিত, সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রমকে আরও মানসম্মত ও যুগোপযোগী করতে আমরা বদ্ধপরিকর। আধুনিক প্রযুক্তি ব্যবহার, সহশিক্ষামূলক কার্যক্রম, এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে—এটাই আমাদের প্রত্যাশা।
আমি বিশ্বাস করি, নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষিকার আন্তরিকতা,অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগী অধ্যবসায়ের মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও সাফল্য অর্জন করবে।
পরিশেষে, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।
নিরুপম চাকমা
সভাপতি,
ম্যানেজিং কমিটি
মাইসছড়ি উচ্চ বিদ্যালয়।