প্রধান শিক্ষক
জনাব, সুমন চাকমা
প্রধান শিক্ষকের বাণী,
বিদ্যালয় শুধু পাঠশালা নয়, এটি হলো আমাদের দ্বিতীয় পরিবার। এখানে আমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করি না, বরং সততা, দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো— জ্ঞানই আলোর পথ দেখায়, আর শিক্ষাই তোমাদের স্বপ্নপূরণের সোপান। আসো আমরা সবাই মিলে একটি সুশৃঙ্খল, সৃজনশীল ও নৈতিক সমাজ গড়ে তুলি।”
শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, বরং জীবনের জন্য। বিদ্যালয়ের প্রতিটি দিন তোমাদের চরিত্র গঠন ও জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার সুযোগ। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমেই জীবনে সফলতা আসে।
প্রধান শিক্ষক
মাইসছড়ি উচ্চ বিদ্যালয়।
